শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

১৫ কি.মি. পথ বিক্ষোভ মিছিল করে উপজেলা প্রশাসনের প্রধান ফটকে অবস্থান

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৩৩৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই চা বাগান খুলে দেওয়া ও চেয়ারম্যানসহ চা শ্রমিকদের ওপর করা হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ফটকে অবস্থান নিয়ে দাবি জানায় চা শ্রমিকরা। সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘ ১৫ কি.মি. পথ বিক্ষোভ মিছিল করে সোমবার সকাল ১১টা থেকে পায়ে হেটে ধলই চা বাগানের নারী-পুরুষ মিলিয়ে ৫ শতাধিক চা শ্রমিকরা প্রতিবাদসহ এ দাবি জানিয়েছে।

 

চা নারী চা নেত্রী গীতা রানী কানু. ছাত্র নেতা সজল কৈরী, রাম সিং, সুমন রাজভর ও প্রদীপ পালের নেতৃত্বে ৫ শতাধিক চা শ্রমিক ব্যানার ফেস্টুনসহকারে বিক্ষোভ মিছিল করে পায়ে হেটে কমলগঞ্জ উপজেলা সদরে আসে। এ খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল বুলেট প্রুফ জ্যাকেট পরে লাঠি সোটা নিয়ে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়।

 

নারী নেত্রী গীতা রানী কানুসহ ছাত্র নেতারা বলেন, গত ২৭ জুলাই ধলই চা বাগান মালিকপক্ষ বে-আইনী ঘোষণায় ধলই চা বাগান বন্ধ ঘোষণা করেছিল। এ নিয়ে কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে কয়েক দফা বৈঠক হলে চা বাগান খোলার সিদ্ধান্ত হয়নি। পরে সর্বশেষ গত ১৭ জুলাই স্থানীয় সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদের উদ্যোগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে ধলই চা বাগানে বৈঠক করে সিদ্ধান্ত হয়েছিল প্রথমে ১৯ জুলাই বুধবার ধলই চা বাগান খুলে দেওয়া হবে। পরবর্তী বৈঠকে চা বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলাম ও বন্ধ থাকালীন চা শ্রমিকদের মজুরি বিষয়ে সিদ্ধান্ত হবে।

 

এ সিদ্ধান্ত মেনে নিলেও ঐ রাতেই সিদ্ধান্ত অমান্য করে ব্যবস্থাপক আমিনুল ইসলাম চা বাগানে প্রবেশ করেছিলেন। এ নিয়ে চা শ্রমিকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে বুধবার (১৯ আগস্ট) ধলই চা বাগান কোম্পানীর সহকারি মহা-ব্যবস্থাপক খালেদ মঞ্জুর খান ধলই চা বাগানে প্রবেশকালে শ্রমিকদের সাথে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুইজন নারী চা শ্রমিক লাঞ্চিত হলে উত্তেজনা আরও বেড়ে গিয়ে সহকারি-মহাব্যবস্থাপকের জিপের কাঁচ ভেঙ্গে ফেলে বিক্ষোব্ধরা। এ নিয়ে ধলই চা বাগান কোম্পানীর সহকারি মহা ব্যবস্থাপক খালেদ মঞ্জুর খান বাদি হয়ে ২২ আগস্ট মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানুসহ ১৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি হয়রানী মূলক মিথ্যে মামলা দায়ের করেন।

 

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ধলই চা বাগানের শ্রমিকদের একটি বিশাল বিক্ষোভ মিছিল এসে উপজেলা প্রশাসন এলাকায় অবস্থান নিয়েছে। উপজেলা সদরে যাতে কোন প্রকার বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সে জন্য পুলিশ সদস্যদের সতর্ক রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com