সিরাজগঞ্জে ৮টি দেশীয় তৈরী পাইপগান সহ অস্ত্র ব্যবসায়ী গোপাল চন্দ্র আটক। সিরাজগঞ্জের বেলকুচিতে ৮টি দেশীয় তৈরী পাইপগান সহ গোপাল চন্দ্র সুত্রধর (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শুক্রবার (২৮ আগষ্ট) সকালে বেলকুচি উপজেলার চরনবীপুর কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।আটককৃত গোপাল চন্দ্র সুত্রধর বেলকুচি উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়া গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক গোপাল চন্দ্র সুত্রধার পেশায় অস্ত্র ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার চরনবীপুর কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ৮টি দেশীয় তৈরী পাইপগান সহ গোপাল চন্দ্র সুত্রধর আটক করা হয়। এঘটনায় বেলকুচি থানায় আস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।