শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

বেলকুচিতে একই দিনে ৪ ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন ইউএনও

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ২৭৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একই দিনে চারটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

 

শুক্রবার (২৮ শে আগষ্ট) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে বিকাল ৪টায় বেলকুচি পৌরসভার চালা অফিসপাড়া এলাকায় একাদশ শ্রেণীর ছাত্রী (১৭), বিকাল ৬টায় ধুকুরিয়া বেড়া ইউনিয়নের খামার উল্লাপাড়া গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১২), রাত ৭.০০ টায় দৌলতপুর ইউনিয়নের চর নবীপুর গ্রামে দশম শ্রেনীর ছাত্রী (১৫) এবং রাত ১০ টায় বেলকুচি সদর ইউনিয়নের বেলকুচি মধ্যপাড়া গ্রামে দশম শ্রেণির ছাত্রী (১৫) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। চারটি বাল্যবিবাহের তিনটিতে কনে অপ্রাপ্তবয়স্ক ও একটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিবাহগুলো বন্ধ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রত্যেক কনের বাবা ও বরের বাবার কাছ থেকে কনে ও বর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয় এবং বর ও কনের অভিভাবকদের কাছ থেকে মোট পঞ্চান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন বেলকুচি থানার উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান ও থানা পুলিশের সদস্যবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com