শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

আবরার মৃত্যু: আনিসুল হকসহ পাঁচ জনের জামিন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৮ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে আসামিরা আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের এ আদেশ দেন। একই সঙ্গে তাদের সম্পত্তি ক্রোক সংক্রান্ত আদেশটি প্রত্যাহারের আদেশ দেন।

 

জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মুহিতুল আলম পাভেল ও শাহ পরান তুষার। আসামি পক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য জানান। তিনি বলেন, প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনের এ আদেশ দেন আদালত। তিনি আরও জানান, জামিন শুনানিতে অংশগ্রহণ করেন সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজি।

 

এর আগে গতকাল (২ সেপ্টেম্বর) আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ২০ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে নাইমুল আবরার নিহত হওয়ায় কিশোর আলো কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা রাজধানীর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম এ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনটি আমলে নিয়ে গত ১৬ জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এরপর প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ অন্য পাঁচ আসামি জামিন নেন।

 

মামলার আসামিরা হলেন−মতিউর রহমান, আনিসুল হক, কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহ পরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার। ২০১৯ সালের ৬ নভেম্বর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নাইমুল আবরার রাহাতের বাবা মুজিবুর রহমান।

২০১৯ সালের ১ নভেম্বর বিকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নাইমুল আবরার। এ ঘটনায় শুরু থেকেই আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে শিক্ষার্থীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com