শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

নবাবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৫ বার পড়া হয়েছে

দিনাজপুর জেলার নবাবগঞ্জে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

 

আজ রবিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেওগাঁ ও মালদহ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান। নিহতরা হলেন, উপজেলার দেওগাঁ গ্রামের মৃত খলিল্লাহ শেখের ছেলে আব্দুল হালিম (৫০) এবং মালদহ পশ্চিমপাড়া এলাকার তৈয়ব আলীর স্ত্রী সাবানা (৫০)।

 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান আরো জানান, বিকেলে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে চুল ও শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় সাবানা। বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতে আহত হন আব্দুল হালিম। দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com