শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

৮০ বছরের বর ও ৭০ বছরের কনের বিয়ে ভেঙে গেলো

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৭ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহর উপজেলায় ৮০ বছরের বৃদ্ধ মিজান আলীর সঙ্গে ৭০ বছরের রাহেলা খাতুনের বিয়ে হওয়ার কথা ছিল। এ নিয়ে বেশ আলোচনাও চলছিল এলাকায়। তবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শেষ মুহূর্তে বিয়েটি ভেঙে যায়। বর পেশায় ভিক্ষুক বলেই বিয়ে বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভদ্রা গ্রামে রাহেলা বেওয়া তার একমাত্র মেয়ে মমতা খাতুনের বাড়িতে থাকেন। শুক্রবার বিকেলে তার বিয়ে হওয়ার কথা ছিল মথুরাপুর গ্রামের মিজান আলীর সঙ্গে। রাহেলা খাতুন বিধবা হন প্রায় ২০ বছর আগে। তার একমাত্র মেয়ে মমতাকেও বিয়ে দিয়েছেন তিনি।

স্থানীয় একজন বলেন, জীবনের শেষ সময়ে রাহেলা খাতুনের একটি আশ্রয়ের ব্যবস্থা করতে বৃদ্ধ মিজান আলীর সঙ্গে বিয়ে ঠিক করা হয়। কিন্তু ঘটক তথ্য গোপন করে জানিয়েছিলেন, বরের টাকা-পয়সা, বাড়ি ও জমিজমা আছে। কিন্তু শুক্রবার সকালে খবর আসে ওই বৃদ্ধ অন্যের বাড়িতে আশ্রয়ে থেকে ভিক্ষা করে জীবন চালান। এরপর বিয়ে ভেঙে যায়।

 

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, তিনি রাহেলা খাতুনের প্রতিবেশী। রাহেলার জীবনের শেষ দিনগুলো যেন ভালো কাটে সেজন্য তাকে পাত্রস্থ করতে সবাই রাজি হয়েছিলেন। কিন্তু বর নিজেই উদ্বাস্তু ও ভিক্ষুক জানার পর এ বিয়েতে রাহেলা ও তার স্বজনরা অমত প্রকাশ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com