শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

কামারখন্দে চোর সন্দেহে গাছের সঙ্গে বেধে যুবককে নির্যাতন

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দে মধ্যযুগীয় কায়দায় কথিত এক চোরকে গাছের সঙ্গে বেধে পাশবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামতৈল কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, ছাগল চুরি সন্দেহে কথিত এক চোরকে রশি দিয়ে তার হাত পা বেধে হাতের নখগুলো প্লাস দিয়ে ভেঙে ফেলছে  স্থানীয় মাছের পোনা উৎপাদনকারী ও ব্যবসায়ী হ্যাপি। এসময় কথিত অজ্ঞাত ওই চোর ব্যাপক চিৎকার চেঁচামেচি করতে থাকে। ভিডিও ক্লিপে নির্যাতনকারী হ্যাপি ওই কথিত ওই চোরকে মারতে থাকে আর বলে, “ওর আঙ্গুল দুইটা ভাঙছি ও অন্য চোরদের নাম না বলা পর্যন্ত ওর আঙ্গুল সবগুলো ভাঙবো তার আগে ছাড়বো না। হ্যাপি নির্যাতিত ওই ব্যক্তিকে বলে, আমি ওকে মেরে ফেলবো না, ওর হাতপা ভাঙবো তারপর ছেড়ে দেব।

 

এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই ব্যক্তিকে ছাগল চোর সন্দেহে গাছের সঙ্গে বেধে বেধম মারপিট করে হ্যাপি ও তার ছেলে। বার বার নিষেধ করা সত্ত্বেও কারো কথা মানেনি হ্যাপি ও ছেলে। স্থানীয়রা কথিত ওই চোরকে না মেরে পুলিশে সোপর্দ করার কথা বললেও ওই ব্যক্তিকে মারতেই থাকে হ্যাপি ও তার ছেলে। নির্যাতনের প্রায় দুই ঘন্টা পর অজ্ঞাত ওই কথিত চোরকে ছেড়ে দেয় হ্যাপি।

 

এ বিষয়ে হ্যাপি জানান, এর আগে আমার একটি ছাগল হারিয়েছে। আবার আরেকটি ছাগল নিয়ে যাওয়ার সময় ছাগল চোরকে ছাগলসহ হাতেনাতে ধরে দুই-একটা চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দেই। এ বিষয়ে থানা থেকে পুলিশ এসেছিল। আমি বাড়ীতে না থাকায় মুঠোফোনে থানার লোকদের সাথে কথা হয়েছে।

 

এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নির্যাতিত ভিকটিম ও নির্যাতনকারী কাউকে পাওয়া যায়নি। তারপরও আমরা বিষয়টি দেখছি কি করা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com