মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

বেড়াতে নিয়ে দুই বোনকে ধর্ষণের অভিযোগে দুই বন্ধু গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৬১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ঘর ভাড়া করে দুই বোনকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে দুই বন্ধু।

 

গ্রেপ্তার হওয়া দুই বন্ধু’র নামই রিফাত। এক রিফাত (১৯) বন্দর উপজেলার ফুলহর এলাকার জয় মিয়ার ছেলে। অপর রিফাত (২০) একই এলাকার রমিজ উদ্দিন রমু মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বন্দর থানা পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার দুইজন একে অপরের মামাতো-ফুফাতো বোন। তাদের একজন সপ্তম এবং অন্যজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুদ্দিন ভূইয়া জানান, একটি বিয়ের অনুষ্ঠানে দুই বোনের সঙ্গে পরিচয় হয় একই নামের দুই রিফাতের। পরে মোবাইল ফোনের মাধ্যমে তাদের নিয়মিত কথা বলা থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ২১ সেপ্টেম্বর বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার নিজেদের বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয় দুই বোন। পরে আর ফিরে না আসায় অনেক খোঁজাখুজি করে তাদের পরিবার এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ এ ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সূত্রে সন্ধান পেয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বন্দর উপজেলার নবীগঞ্জের এক বাড়ি থেকে দুই বোনকে উদ্ধার করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই বন্ধুকে গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়- উদ্ধারের পর পুলিশের কাছে দুই বোন অভিযোগ করেছে, তাদের দুই বোনকে বেড়াতে যাওয়ার কথা বলে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় ডেকে নিয়ে যায়। পরে নবীগঞ্জের একটি বাড়িতে ১৫০০ টাকার বিনিময়ে ঘর ভাড়া নিয়ে সেখানে তাদের উঠানো হয়। সেখানেই দুই বন্ধু মিলে দুই বোনকে ধর্ষণ করে।

 

ওসি বলেন, দুই বোনের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আদালতে তারা ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com