শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

নববধূ সংঘবদ্ধধর্ষণের মূলহোতা হান্নান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৩৫ বার পড়া হয়েছে

গত ৭ জুন চট্টগ্রামের পটিয়ায় নববধূ গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা ও এক নম্বর আসামি হান্নানকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

 

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন কলেজ বাজারস্থ প্রাইমারী স্কুল সংলগ্ন রাস্তা থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান অন্যান্য সহযোগীদের নিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব। এই ঘটনার সাথে সম্পৃক্ত অন্য তিন ধর্ষক জুয়েল (২৮) এবং মিন্টুকে (৩৩) গত ১৮ জুন এবং মোঃ আবু তাহের ওরফে মন্টুকে (৩০) গত ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করে পটিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

 

মামলার বিবরণে প্রকাশ, গত ৭ জুন সন্ধ্যার পরে হান্নান, মন্টু, জুয়েল এবং মিন্টু নামে চার বখাটে যুবক তিন দিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ওই নবদম্পতিকে স্ত্রীর বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে পথরোধ করে।

 

এরপর টেনেহিঁচড়ে আধা কিলোমিটার দূরে একটি পুকুর পাড়ে নিয়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। এ ঘটনায় জড়িত চার জনকেই গ্রেপ্তার করেছে র‌্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com