সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

সন্তানের সামনেই মাকে সারা রাত ধরে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে সন্তানের সামনেই এক মাকে সারা রাত ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন- উপজেলার তবকপুর ইউপির রাজারঘাট গ্রামের আবু বক্কর, তার সহযোগী একই এলাকার সেফাত উল্লার ছেলে কায়সার আলী, ফকর উদ্দিনের ছেলে সোবহান আলী লিটন ও আবুল হোসেনের ছেলে মমিনুল ইসলাম।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমীন। তিনি বলেন, ‘শনিবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ এর আগে, গত শুক্রবার রাতে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, তিনি এক সন্তানের মা। স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী মোহাম্মদ আলীর ছেলে ব্যবসায়ী রবিউল ইসলাম তাদের বাড়িতে আসতেন এবং তাকে প্রেমের প্রস্তাব দিতেন। একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলেন রবিউল। ২৫ সেপ্টেম্বর রাতে রবিউল তাকে নতুন করে বিয়ের আশ্বাস দিয়ে মোবাইল ফোনে ডেকে নেন। এরপর তিনি দেড় বছরের সন্তানকে নিয়ে উলিপুর বাজারে রবিউলের সঙ্গে দেখা করেন।

 

উলিপুর বাজারে যাওয়ার পর একটি অটোরিকশায় ওই গৃহবধূকে উপজেলার তবকপুর ইউপির রাজারঘাট গ্রামের আবু বক্করের ফাঁকা বাড়িতে নিয়ে যান রবিউল। সেখানে একটি ঘরে আটকে রেখে তাকে সারা রাত ধরে পালাক্রমে ধর্ষণ করে রবিউলের বন্ধু কায়ছার আলী, সোবহান আলী লিটন, মমিনুল ইসলাম। পরদিন সকালে ওই গৃহবধূকে ঘরের মধ্যে একা রেখে তারা পালিয়ে যান।

ওসি রুহুল আমীন বলেন, ‘শুক্রবার রাতে ওই গৃহবধূ মামলা করার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি রবিউলকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com