শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

১২ বছরের মেয়েকে বিয়ে করতে গিয়ে আটক ৫০ বছরের বর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ২৮৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১২ বছরের এক মেয়েকে বাল্যবিয়ের অপরাধে ৫০ বছর বয়স্ক বর দিদারুল ইসলাম দিদারকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কামারখাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে রাতে অভিযুক্ত বরকে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার। দণ্ডপ্রাপ্ত দিদারুল হোসেন দিদার উপজেলার বেসনাল গ্রামের আ. কাদির বেপারীর ছেলে।

 

জানা গেছে, মুদি দোকানদার দিদার হোসেন (৫০) প্রথম স্ত্রী রেখে ১২ বছরের ওই নাবালিকা শিশুকে সরাহ কাবিনের মাধ্যমে বিয়ে করেন। ওই শিশু একই উপজেলার পার্শ্ববর্তী পয়শাগাঁও গ্রামের সাইজউদ্দিনের মৃধার মেয়ে মাহফুজা (১২)। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পয়শাগাঁও গ্রামের স্থানীয় কতিপয় বাসিন্দা জানান, এটি দিদারুলের ২য় বিবাহ, ১ম স্ত্রীকে রেখেই ওই অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করেন সে।

উপজেলার মিতারা গ্রামের ইয়াসিন হুজুর নিয়ম নীতির তোয়াক্কা না করে গত বুধবার (৭ অক্টোবর) রেজিস্ট্রি ছাড়াই সরাহ কাবিনের মাধ্যমে এ বিয়ে পড়ান। এ ব্যাপারে ভুক্তভোগী মাহফুজার মামা তাজুল ইসলাম মোঠোফোনে জানান, আমার বোন ও বোনের স্বামী কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ধরনের। তাদের দুজনকে ফুসলিয়ে পার্শ্ববর্তী দিদার হোসেন আমাদের কাউকে না জানিয়ে এ জঘন্য কাজটি করেছেন। আমরা এর বিচার চাই।

 

অভিযুক্ত বর দিদার হোসেন সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, আমি ২০ বছর আগে বিয়ে করি। কিন্তু এখনও আমি নিঃসন্তান। এক মাস, দুই মাস বা ছয় মাস পরে আমি আরেকটি বিয়ে করব। আমার প্রথম স্ত্রী আমার টাকা-পয়সা আত্মসাৎ করার জন্য আমার বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালাচ্ছে।

 

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ হাসিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্যবিয়ের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তি বিয়ের বিষয়টি স্বীকার করলে ভ্রামমাণ আদালত তাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১ বছর কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে। জড়িত কাজীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। খোঁজে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com