শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

রাঙামাটিতে সেনা টহলে হামলা: গুলিবিদ্ধ সেনা সদস্য, নিহত ২ সন্ত্রাসী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৭৬ বার পড়া হয়েছে

রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলায় এক সেনা সদস্য আহত হয়েছেন। এর পর পাল্টা হামলায় হামলাকারিদের দুইজন নিহত হয়েছে।

 

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন। মঙ্গলবার বিকাল আনুমানিক ৫টার দিকে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রউফ টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী সূত্র জানিয়েছে, নানিয়ারচরের বুড়িঘাট এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালাতে যায় রাঙামাটি সদর জোনের ২০ বীরের সেনা সদস্যরা। এ সময় পার্শ্ববর্তী আরেকটি অবস্থান থেকে সেনা টহলের উপর গুলিবর্ষণ করা হলে সৈনিক শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হন। সেনাবাহিনী পাল্টা গুলি করলে হামলাকারীদের মধ্যে দুইজন নিহত হয়।

 

আহত সেনা সদস্য শাহাবুদ্দিনকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। নিহত দুইজনই পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ-এর (প্রসিত গ্রুপ) কর্মী বলে জানিয়েছেন আইনশৃংখলা বাহিনী। এসময় টহল দল ঘটনাস্থল হতে সন্ত্রাসীদের ব্যবহৃত ১ টি একে-২২ এসএমজি উদ্ধার করে।

 

পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, সেনাবাহিনীর একটি টহল দলের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। তখন একজন সেনা সদস্য আহত এবং দুইজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জেনেছি আমরা। পুলিশ সেখানে গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com