মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

অটোপাস বাতিল করে এইচএসসি পরীক্ষা নিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪০০ বার পড়া হয়েছে

ইচএসসি ও সমমানে অটোপাস বাতিল করে পরীক্ষা নিতে ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে ইসলামি আন্দোলন শিক্ষা ফোরাম নামের একটি সংগঠন।

 

এ দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় অটোপাস দেয়ায় শিক্ষার্থীরা পড়ালেখা থেকে দূরে সরে গেছে। এ কারণে সমানে অন্যায়-অত্যাচার বেড়ে গেছে। শিক্ষার্থীদের পড়ালেখার মধ্যে ফেরাতে স্বল্প আকারে হলেও এইচএসসি-সমমান পরীক্ষা নেয়া প্রয়োজন। এ কারণে অটোপাসের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানান তারা।

তারা বলেন, বিশ্বজুড়ে করোনা মহামারি হলেও কোনো দেশে অটোপাস দেয়া হয়নি। অথচ আমাদের শিক্ষার্থীদের অটোপাস দিয়ে তাদের জীবন নষ্ট করা হচ্ছে। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে এইচএসসি পরীক্ষার আয়োজন করতে হবে।

ইসলামি আন্দোলন শিক্ষা ফোরামের কেন্দ্রীয় সভাপতি এ বি এম জাকারিয়া বলেন, দেশজুড়ে আজ নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন ও নিপীড়ন বেড়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে এমন পরিস্থিতি হতো না। শিক্ষার্থীরা তাদের পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকত। সেটি না হওয়ায় বর্তমানে তারা মাদকদ্রব্য সেবন আর অন্যায়ের মধ্যে পতিত হয়েছে।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের সঠিক পথে আনতে অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এইচএসসিসহ সকল বার্ষিক পরীক্ষা অটোপাস না দিয়ে সীমিত আকারে পরীক্ষা নিয়ে পরবর্তী ক্লাসে উন্নীত করার দাবি জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com