শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ধর্ম যার যার, উৎসব সবার: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৩৪ বার পড়া হয়েছে

অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র তুলে ধরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। এরই আলোকে সব সময় পূজা উদযাপন হয়ে থাকে। এবারও তাই হবে। পূজায় সব ধরনের সহযোগিতা করা হবে।

 

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শারদ সম্মাননা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

সনাতন সম্প্রদায়ের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, আপনারা কখনও বিপদে নিজেদের একা ভাববেন না। আমরা চাই না, আপনাদের বিপদ আসুক। তবে বিপদ এলে যা যা করার সবই করব। এ সময় তিনি উপজেলার ১৯টি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।

করোনায় সরকারের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী দুই ধরণের পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে একটি হলো আর্থিক প্রণোদনা আরেকটি ৩১ দফা নির্দেশনা। যা মেনে চললে করোনাভাইরাস এর প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পূজাতেও এসবের প্রয়োগ থাকবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে উপজেলার ১৯টি পূজা মন্ডপের প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন।

 

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দিপক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আখাউড়ার পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশান কমিটির সভাপতি হীরালাল সাহা প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com