শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

পদ্মায় নৌকাডুবিতে ২ শ্রমিক নিখোঁজ, ২০ জন আহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২১০ বার পড়া হয়েছে
ফাইল ছবি

পাবনা সদর উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবি দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার চরতারাপুর ইউনিয়নের বাহিরচর গোরস্তানসংলগ্ন মাঝপদ্মায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন- সদর উপজেলার সাদুল্লাপুর গ্রামের শুকুর হোসেন (৪৫) ও তোফাজ্জল হোসেন (৫০)। এ ঘটনায় আহতদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল জানান, উপজেলার চরতারাপুর থেকে ৫০ শ্রমিক পদ্মা পাড়ি দিয়ে বাহিরচরে কাজ করতে গিয়েছিলেন। কাজ শেষে তারা একটি নৌকাযোগে সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেন।

 

নৌকাটি সদর উপজেলার কোলচুরিতে যাচ্ছিল। পথে বাহিরচর গোরস্তানসংলগ্ন মাঝপদ্মায় এসে নৌকাটি হঠাৎ ডুবে যায়। প্রায় সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও শুকুর ও তোফাজ্জল নামে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।

 

পাবনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, পাবনায় ডুবুরি নেই। ডুবুরির জন্য রাজশাহীতে খবর দেয়া হয়েছে।  এ ছাড়া নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ করতে সমস্যা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com