শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৬৭ বার পড়া হয়েছে

সয়াবিন তেল মিলগেটে লিটারে ২ টাকা কমিয়ে ৯০ টাকা এবং পাম অয়েল ২ টাকা কমিয়ে ৮০ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে ভোজ্যতেল ব্যবসায়ীদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত ঘোষণা দেয়া হয়।

 

ঘোষণা অনুযায়ী, সয়াবিন ও পামওয়েল তেলের দাম লিটার প্রতি ২ টাকা কমিয়েছে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। সয়াবিন ও পাম অয়েলের নতুন দাম অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। সম্প্রতি বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বাড়ায় দেশের ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব দেয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে।

পরে গত সোমবার ব্যবসায়ীদের ওই প্রস্তাব নিয়ে পর্যালোচনা সভা হয় এবং মূল্যবৃদ্ধির কোনো কারণ খুঁজে না পাওয়ায় ব্যবসায়ীদের পাঠানো দাম অনুমোদন দেয়া হয়না। সেদিনের সভায় করোনা মহামারির সময়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে এবং লাভের কিছু অংশ ছাড় দিয়ে মূল্য আগের জায়গায় রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়।

 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিসংখ্যানে দেখা যায়, গত এক মাসে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ। গত বুধবার প্রতি লিটার বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৪ টাকায়। এক সপ্তাহ আগেও যা ছিল ৮২ থেকে ৯৩ টাকা। আর এক মাস আগে ছিল ৮২ থেকে ৮৭ টাকা লিটার।

দেশের বাজারে এক মাস আগেও পাম অয়েল ছিল ৭৫ থেকে ৮০ টাকা লিটার। বর্তমানে তা ৮৮ থেকে ৯০ টাকা। এক মাসের মধ্যে দুই দফায় লিটারে দাম বেড়েছে ১০ টাকা। প্রতি লিটার তীর ব্র্যান্ডের তেল বিক্রি হচ্ছে ১১৫ টাকা। আর রূপচাঁদা পাঁচ লিটারে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৩০ টাকা। দেশে ১২টি প্রতিষ্ঠান ভোজ্য তেল সরবরাহ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com