রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়ূর বেশে জন্মদিনের অনুষ্ঠানে জ্যোতি ছড়ালেন পরীমনি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৭৮ বার পড়া হয়েছে

পাঁচ তারকা হোটেলের বলরুমটি যেন এক টুকরো সবুজ অরণ্য! চারদিক সবুজে ভরপুর। দেখেই চোখের শান্তি লাগছে! ঘড়ির কাটায় ১০টা হতে চললো।

 

আমন্ত্রিত অতিথিরা অপেক্ষায় তাকিয়ে। হুট করে এক ময়ূরের আগমন! সবাই তাকে দেখে বেশ অবাক, আরে এ তো পরীমনি। পরীর গায়ে ঝুলছিল ময়ূরের পালক। সবুজ গাউনে নিজেকে ময়ূর সাজিয়ে উপস্থিত সবাইকে চমকে দিয়েছেন লাস্যময়ী এই চিত্রনায়িকা। তাকে দেখে একেবারে ময়ূরই মনে হচ্ছিল!

 

প্রতিবারের মতো এবারও রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজের জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেন পরী। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মিডিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের।

 

প্রত্যেক জন্মদিনে পরীমনি আলাদা একটি রঙ বেছে নেন অনুষ্ঠান রাঙাতে। এবার তার থিম ছিল সবুজ। বলরুম, স্টেজ কিংবা আমন্ত্রিত অতিথিরাও এসেছেন সবুজ গায়ে জড়িয়ে। পরী নিজেও পরেছেন সবুজ রঙয়ের বিশেষ গাউন।

এবার সবুজ কেন? উত্তরে পরীমনি বলেন, প্রতিবছর আমার জন্মদিনের অনুষ্ঠানে একটি আলাদা রঙ নির্ধারণ করে থাকি। এ বছরের বেশিটা সময় ঘরবন্দি কেটেছে। প্রকৃতির রঙ সবুজ, আমার কাছে মনে হয়েছে এই রঙটি মনে একটা অন্যরকম প্রশান্তি দেয়। তাই এবার সবুজ বেছে নিয়েছি।

 

আমার বেশ ভালো লাগে। সবাইকে নিয়ে খুব আনন্দে দিনটি উদযাপন করি। এবারও খুব ভালো লাগছে। করোনা ভাইরাসের মধ্যে ঘরবন্দি থেকে মন যতটা খারাপ হয়েছিল, আজ তার চেয়েও বেশি আনন্দিত আমি’, যোগ করেন ‘স্বপ্নজাল’খ্যাত অভিনেত্রী।

পরীমনিকে জন্মদিনে প্রজাপতি সাজতে দেখা যায়। এবার ময়ূর। এর ব্যাখ্যায় তারকা বললেন, ‘ময়ূর কত সুন্দর! আমার অসম্ভব পছন্দের। মাঝেমধ্যে মনে হয় যদি ময়ূর হয়ে যেতে পারতাম! তাই আজ নিজেকে ময়ূর সাজালাম।’ শুধু নিজেই ময়ূর সাজেনি পরী। অনুষ্ঠানস্থলের চারদিকও ছিল ময়ূরের পালকে ঢাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com