রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সজলকে ফাঁসালেন সারিকা!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৮৫ বার পড়া হয়েছে

বেকারত্বের বোঝা মাথায় নিয়ে ঘোরা সজল রুমমেটের জামা পরে চাকরির ইন্টারভিউ দিতে যায়। পথে রিকশার খোঁচা লেগে জামার পকেট ছিঁড়ে যায়। সে পথ দিয়ে যাওয়ার সময় তার চোখে পড়ে সারিকার হ্যান্ডব্যাগের ডিজাইন আর তার পকেটের ডিজাইন একই রকম। সজল সারিকাকে অনুরোধ করে তার ব্যাগের ডিজাইনটা তাকে দেওয়ার জন্য।

সারিকা এতে খুব বিরক্ত হয়। সজল তার পিছু ছাড়ে না। একপর্যায়ে সারিকা রাজি হয় এই শর্তে যে, সে একটা বিপদে পড়েছে তাকে সহযোগিতা করতে হবে। বাবা-মা তাকে জোর করে অপছন্দের ছেলের সঙ্গে তার বিয়ে দিচ্ছে, তাই সে বাসা থেকে পালিয়ে এসেছে। এখন সে তার চাচার বাসায় যাবে। সজল রাজি হয়।

 

কিন্তু বাসায় যাওয়ার পর সারিকা চাচা-চাচীকে বলে সজল তার প্রেমিক। সজলকেই বিয়ে করবে সে। সারিকার এমন কাণ্ডে সজল হতভম্ভ হয়ে যায়। সে কোনভাবেই বিয়ে করবে না বলে জানায়। সারিকাও তাকে ছাড়বে না। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ক্রাইসিস মোমেন্ট’। জুয়েল এলিনের রচনা ও ফজলুল সেলিমের পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, সারিকা, টুটুল চৌধুরীসহ আরও অনেকে।

নির্মাতা জানান, আগামীকাল শুক্রবার রাত ৯টায় ‘ক্রাইসিস মোমেন্ট’ প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com