শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ব্যাংকের সাথে মোবাইলে লেনদেনের সিদ্ধান্ত স্থগিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৬৮ বার পড়া হয়েছে

চারটি ব্যাংকের সাথে মঙ্গলবার থেকে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে লেনদেন হওয়ার কথা ছিল, সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আন্তঃলেনদেন চালু করার বিষয়ে নিষেধ করে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়।

 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মধ্যে যোগসূত্র ঘটানোর চেষ্টা এখনো সফল হয়নি। এর কারণ হিসেবে তারা বলছেন, কারিগরি কাজ শেষ করা যায়নি। কিছু জায়গায় এখনো ত্রুটি রয়েছে। যে কারণে মঙ্গলবার থেকেই এই সুবিধা পাওয়ার কথা থাকলেও গ্রাহকেরা তা পাচ্ছেন না। তবে দ্রুত সময়ের মধ্যেই এই সেবা চালু করা যাবে বলে আশা করছেন তারা।

 

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো: সিরাজুল ইসলাম বলেন, টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আন্তঃব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে লেনদেন করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, আন্তঃলেনদেন চালুর প্রক্রিয়াটি আরেকবার পর্যালোচনা করে দেখা হচ্ছে। এই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ব্যাংকিং হিসাব ও ব্যাংকের হিসাবের মধ্যে লেনদেন শুরু করা সম্ভব হবে না বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে জানায়, যেসব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন পরীক্ষামূলকভাবে সম্পন্ন হয়েছে, এখন কেবল তারাই এই সেবা দিতে পারবে।

বাকিদের আগামী বছরের মার্চের মধ্যে অবশ্যই এই সেবা চালুর নির্দেশনা দেয়া হয় ওই সার্কুলারে।

ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলে জানা গেছে, চারটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান এই সেবা চালুর জন্য প্রস্তুত ছিল। মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান চারটি হলো- ব্র্যাক ব্যাংকের বিকাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউক্যাশ, ইসলামী ব্যাংকের এমক্যাশ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ই-ওয়ালেট। এই মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক হিসাব থেকে আরেক হিসাবে টাকা পাঠানোর সেবা মঙ্গলবার থেকে চালুর কথা ছিল। এর বাইরে পূবালী ব্যাংকের হিসাব থেকে এই মোবাইল ব্যাংকিং সেবার হিসাবধারীদের সাথে লেনদেন করার জন্যও ব্যাংকটি প্রস্তুত ছিল। কিন্তু কারিগরি কাজ সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com