শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

এক ঘণ্টার জন্য মেয়র নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২৫৩ বার পড়া হয়েছে

মাত্র এক ঘণ্টার জন্য পটুয়াখালী পৌরসভার মেয়রের প্রতীকী দায়িত্ব নিয়েছিল নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল। এক ঘণ্টার দায়িত্ব নিয়েই সে পটুয়াখালীর বিভিন্ন সমস্যার সমাধানে কাউন্সিলরদের নিয়ে আলোচনায় বসে। জান্নাতুল পটুয়াখালী সদর খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় তাকে এক ঘণ্টার এ দায়িত্ব দেওয়া হয়।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় পটুয়াখালী পৌরসভার কার্যালয়ে মেয়র মো. মহিউদ্দিন আহমেদের কাছ থেকে প্রতীকীভাবে পৌরসভার দায়িত্ব নেয় জান্নাতুল। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দায়িত্ব নিয়ে জান্নাতুল দুস্থ নারী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে এবং নারীবান্ধব পটুয়াখালী গড়ে তুলতে নানা সুপারিশমালা তুলে ধরে। এ সময় সাবেক মেয়র মো. মহিউদ্দিন আহমেদও ঘোষণা দেন জান্নাতুলের স্বপ্ন বাস্তবায়নের। পৌরসভার সব শাখায় নারীরদের কাজের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তিনি আশ্বস্ত করেন।

জান্নাতুলের কাছে নানা বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সে বলে, ‘আমি আমার কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবো।’

গোলটেবিলে মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘নারীরা রাষ্ট্রের অনেক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থাকলেও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। এভাবে এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যাশিশুদের আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালনের উপযুক্ত করে গড়ে ‍তুলতে হবে। এজন্য পরিবার ও সমাজকেই দায়িত্ব নিতে হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "এক ঘণ্টার জন্য মেয়র নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল"

  1. Hello! I could have sworn I’ve been to this blog before but after browsing through some of the post I realized it’s new to me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com