শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

৮ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২১৫ বার পড়া হয়েছে

প্রতি বছরের মতো এ বছরও প্রদান করা হলো স্বাধীনতা পুরস্কার। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আট বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে এ পুরস্কারে ভূষিত করা হলো। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পুরস্কারে ভূষিতদের হাতে পদক তুলে দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।

এ বছর যারা পুরস্কার পেলেন
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দাস্তগীর গাজী বীর প্রতীক, প্রয়াত কমান্ডার (অব.) আবদুর রউফ, প্রয়াত মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান, চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির, সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার পুরস্কার পেয়েছেন। এছাড়াও শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে।

প্রসঙ্গত, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে সরকার প্রতিবছর এ পুরস্কার প্রদান করে আসছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com