রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যৌনতা দরকার আছে, কিন্তু আমি এক্সারসাইজ করে গ্লো করছি : শ্রীলেখা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩৩১ বার পড়া হয়েছে

সোশাল মিডিয়ায় বোমা ফাটাতে জুড়ি নেই শ্রীলেখা মিত্রের। নতুন আরেক বোমা ফাটালেন তিনি। যৌনতা ছাড়াই নাকি গ্লো করছেন। এক্সারসাইজ দিয়েই তরতাজা জীবন উপভোগ করছেন। সেক্সে তার কোনোই মন নেই। যোগার পশ্চারের সঙ্গে আন ফিল্টারড ছবি মিশিয়ে পোস্ট করে দাবি অভিনেত্রীর, ‘সেক্সারসাইজ নয় এক্সারসাইজেই গ্লো করছি।’

 

সেই পোস্ট দেখে বাড়ছে লাইক। সঙ্গে প্রশ্নও ঘুরছে, হঠাৎ কেন ‘সেক্সারসাইজ’, ‘এক্সারসাইজ’ নিয়ে মাথা ঘামাচ্ছেন শ্রীলেখা? শ্রীলেখা বলেন, ‘আমার ডাক্তারবাবু বলেছিলেন, যৌনতা নিয়ে আমাদের দেশে হাজার ভাবনা। কিন্তু রোজ রোজ যৌনতারও দরকার আছে। শারীরিক মিলন অবসাদ মুছিয়ে হ্যাপি হরমোনের ক্ষরণ বাড়ায়। তাই যৌনতার পর মানুষ অনেকটাই রিল্যাক্স হন।

একই উপকার মেলে নিয়মিত শরীরচর্চা করলেও। আমি চেষ্টা করি নিয়মিত ঘণ্টাখানেক কি দেড়েক যোগাভ্যাসের। তার জন্যই এখনও ঝলমলে, সতেজ আছি। এই কথাটাই বলতে চেয়েছি।’

 

সেক্সে কোনো আগ্রহ নেই অভিনেত্রীর। তার দাবি, তিনি মানুষের সঙ্গে দূরত্ব বাড়িয়ে কাছে টেনে নিয়েছেন সারমেয় পোষ্যদের। পার্টি করেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বায়না বেড়েছে। চাওয়ার ধরনও বদলেছে। সেই সব চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়া সবার পক্ষে সম্ভব নয়। তিনি বিবাহিত পুরুষের সঙ্গেও প্রেম করবেন না। সব মিলিয়ে ‘সেক্সারসাইজ’ সত্যিই নেই তিনি।

একই সঙ্গে শ্রীলেখা খুশি, স্বজনপোষণ নিয়ে মুখ খোলার জন্য। এতে নাকি অনেকের মুখোশ খুলে গিয়েছে। জানালেন, ‘ভাগ্যিস কথাগুলো বলেছিলাম! অনেক অবাঞ্ছিতরা সরে গিয়েছেন। আমার চারপাশে এখন যাঁরা আছেন তাঁরা সাচ্চা। ফলে, চারপাশে শুধুই পজিটিভ ভাইবস।’

 

সেই ইতিবাচক মন নিয়েই গোটা নভেম্বর শ্রীলেখা ব্যস্ত থাকবেন ওয়েব সিরিজের শুটিংয়ে। তার পর হাত দেবেন তার প্রাথমিক স্তরের চিত্রনাট্য ঘষামাজা করতে। পূজার আগে গিয়েছিলেন সুন্দরবন। সেখানে ত্রাণ বিলির পাশাপাশি পড়ালেন স্থানীয় ছেলেপুলেদের। ‘খুব ভাল লাগল এই কাজ করে। রিফ্রেশ হলাম। সুযোগ পেলে আবার আসব’- জানাতে ভুললেন না তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com