শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

আ. লীগের চার নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৮৫ বার পড়া হয়েছে

মাদারীপুরের রাজৈর পৌরসভা নির্বাচনে সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ চার নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

 

শনিবার দুপুর ১২টার দিকে রাজৈর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন রাজৈর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মোতালেব মিয়া, মেয়র পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দিকুর রহমান বক্কার, রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ ও রাজৈর পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গোপা শারমীন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবু্দ্দিন আহমেদ মোল্লা জানান, রাজৈর পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে বহিষ্কৃতরা অন্য প্রার্থীকে সহযোগিতা করছিলেন। দলীয় শৃঙ্খলা রক্ষায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এদিকে শনিবার বেলা ১১টার দিকে রাজৈর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নাজমা রশিদ নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

 

এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জমির উদ্দিনসহ আরও নেতারা উপস্থিত ছিলেন।

 

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর রাজৈর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com