সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ভার্চুয়ালি নয়, আগের মতোই হবে বইমেলা; সময় জানা যাবে পরে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৪ বার পড়া হয়েছে
বই মেলা

করোনাভাইরাসের কারণে এ বছর ভার্চুয়ালি বইমেলা আয়োজন করতে চেয়েছিল বাংলা একাডেমি। সমালোচনার মুখে তা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। এবারের বাইমেলাও আগের মতোই হবে, তবে বইমেলা কবে নাগাদ হবে তা জানা যাবে পরে।

আজ রবিবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে প্রকাশকদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগের মতো করেই বইমেলা আয়োজেনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বাংলা একাডেমির মহাপরিচালক ও প্রকাশক নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত সভা শেষে জানানো হয়, ভার্চুয়ালি নয়; শারীরিক উপস্থিতেই এবারও অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। তবে আগের মতো ফেব্রুয়ারি মাসে এ মেলা অনুষ্ঠিত হবে না। পরবর্তী সময়ে মেলার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

 

দেশে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি মাথায় রেখে অমর একুশে বইমেলা ২০২১ ভার্চুয়ালি না সরাসরি অনুষ্ঠিত হবে, এ নিয়ে দ্বিধায় ছিল বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। তারা এবারের বইমেলা ভার্চুয়ালি করার প্রস্তাব দেয়।

 

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণার প্রতিবাদ জানান কবি-লেখকরা। ভার্চুয়ালি নয়, সময় পরিবর্তন করে শারীরিক উপস্থিতেই বইমেলা আয়োজনের আহ্বান জানান তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com