শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

জানুয়ারিতেই ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে
বিসিএস

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি মাসের (জানুয়ারি) শেষ সপ্তাহে প্রকাশ করা হতে পারে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ তথ্য জানা গেছে।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানান, ৪০ তম বিসিএস পরীক্ষার প্রায় সাড়ে আট হাজার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হচ্ছে। এতে অনেক সময় লাগছে। তাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে কিছুটা দেরি হচ্ছে। জানুয়ারি মাসের শেষের দিকে ফলাফল প্রকাশের প্রস্তুতি নেয়া হচ্ছে। কমিশন সিদ্ধান্ত দিলে এসময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, লিখিত পরীক্ষার কিছু উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে হয়তো উত্তরপত্র পুনর্মূল্যায়ন শেষ হবে। ফল প্রকাশের জন্য সরকারি বন্ধের দিন শুক্র এবং শনিবারও কাজ চলছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে অনেক উত্তরপত্রে দুই পরীক্ষকের দেয়া নম্বরে অপেক্ষাকৃত বেশি ব্যবধান হওয়ায় উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের কাছে দেয়া হয়েছে। সে কারণে ফল প্রকাশ করতে দেরি হচ্ছে।

পিএসসির চেয়ারম্যান বলেন, বিধান অনুযায়ী তৃতীয় পরীক্ষকের মাধ্যমে লিখিত পরীক্ষার উত্তরপত্র নিরীক্ষা করা হচ্ছে। তবে তৃতীয় পরীক্ষকের প্রয়োজন আছে কিনা ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের উত্তরপত্র মূল্যায়নে বড় ব্যবধান থাকছে কিনা আমরা একটি নিরীক্ষা চালাবো। যদি দুই পরীক্ষকের মূল্যায়নে বড় ধরনের ব্যবধান না থাকে তবে তৃতীয় ধাপে উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রম বাতিল করা হতে পারে। বিসিএস পরীক্ষার সময় কমিয়ে আনতে এ ধরনের পদক্ষেপ নেয়ার চিন্তা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com