শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জ জেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কিশোরগঞ্জ জেলার শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

 

মঙ্গলবার (৮ জুন) সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মাশকুরুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজল, সিভিল সার্জন মো: মুজিবুর রহমান, পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ ফুটবল এ্যাসোসিয়েশন এর সভাপতি সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সহ বিভিন্ন উপজেলার খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলা এবং কিশোরগঞ্জ পৌরসভা সহ মোট ১৪ টি দলের বালক এবং বালিকারা অংশ নেয়। উদ্বোধনী দিনে বালক এবং বালিকাদেও ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে টাইব্রেকে ৪-২ গোলে তাড়াইল উপজেলাকে হারিয়েছে হোসেনপুর উপজেলা। নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিলো। বালিকা বিভাগেও তাড়াইলের বিপক্ষে জয় পেয়েছে হোসেনপুর উপজেলা। এদিকে বালক এবং বালিকা উভয় বিভাগে জয় পেয়েছে কিশোরগঞ্জ পৌরসভা এবং কিশোরগঞ্জ সদর উপজেলা। বালিকা বিভাগে মিঠামইন উপজেলার সাথে টাইব্রেকে জয় পেয়েছে কিশোরগঞ্জ পৌরসভা। বালক বিভাগে মিঠামইন উপজেলার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে পৌরসভা। বালিকাদের বিভাগে ইটনার বিপক্ষে শাপলার একমাত্র গোলে জয় পেয়েছে কিশোরগঞ্জ সদর। তবে বালকদের বিপক্ষে বড় জয় পেয়েছে তারা। ইটনার বিপক্ষে ৩-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সদরের খেলোয়াড়রা।

 

৫ দিনব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ হবে আগামী ১২ জুন। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com