শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও মাস্ক পরিধান না করায় ৪০ হাজার ৩শ টাকা জরিমানা

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২১৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও মাস্ক পরিধান না করায় ৪০ হাজার ৩০০ টাকা জরিমানা

‘আসুন করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান করি ও স্বাস্থ্যবিধি মেনে চলি’ এই স্লোগানে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় একযোগে সচেতনতামূলক ক্যাম্পেইন, মোবাইল কোর্ট পরিচালনা এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

 

আজ বুধবার (২৩ জুন) স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও মাস্ক পরিধান না করে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করার অপরাধে জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ এবং কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে ১৯টি কোর্টে মোট ১৯৪ টি মামলায় ৪০ হাজার ৩শ টাকা অর্থদণ্ড করা হয় এবং বিনামূল্যে ১২শ মাস্ক জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল বাসস্ট্যান্ড, বড়পুল মোড়, বটতলা মোড়, স্টেশন রোড, গুরুদয়াল কলেজ প্রাঙ্গণ ও নরসুন্দা লেকসিটি, নগুয়া, কাচারি বাজার, পুরান থানা বাজারসহ শহরব্যাপী কালেক্টরেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪টি কোর্টে মোট ৭১টি মামলায় ১৮ হাজার ২শ ৫০ টাকা অর্থদণ্ড করা হয় এবং ৫০০ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।

জানা যায়, কিশোরগঞ্জ প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলমের সার্বিক নির্দেশনায় ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে জনস্বার্থে এ ধরণের অভিযান ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com