শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

৬-৫ গোলে জয় নিশ্চিত করলো কিশোরগঞ্জ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১৪১ বার পড়া হয়েছে
৬-৫ গোলে জয় নিশ্চিত করলো কিশোরগঞ্জ

শুরু হলো জাতরি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২০-২১ এর ঢাকা বিভাগীয় প্রতিযোগিতা।

 

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান। আয়োজনের সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম, ক্রীড়া পরিদপ্তরের সহকারি পরিচালক মো: তারিকউজ্জামান, মো: আখতারুজ্জামান এবং ঢাকা বিভাগের জেলা ক্রীড়া অফিসারগণ।

উদ্বোধনী দিনে শুভ সূচনা করেছে কিশোরগঞ্জ এবং মানিকগঞ্জ জেলা। বালক বিভাগে মুন্সিগঞ্জ জেলার বিপক্ষে ম্যাচের পাঁচ মিনিটেই দুই গোলে পিছিয়ে যায় কিশোরগঞ্জ জেলা। ম্যাচের শেষ পাঁচ মিনিটে দুই গোল দিয়ে সমতায় ফেরে কিশোরগঞ্জ জেলার ছেলেরা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৬-৫ গোলে জয় নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা। এদিকে বালিকা বিভাগে সহজ জয় পেয়েছে মানিকগঞ্জ জেলা। গাজিপুর জেলাকে ৩-০ গোলে হরিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। টুর্নামেন্টে ঢাকা বিভাগের ১৩টি জেলা এবং ঢাকা সিটি কর্পোরেশন সহ ১৪ টি বালক এবং বালিকা দল অংশ নিচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com