বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ২৯ জন, চলতি বছর ৫৬৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ২৯ জন, চলতি বছর ৫৬৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (৬ জুলাই সকাল ৮টা থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ২৯ রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালেই ভর্তি ২৮ জন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৪৩৪ জন।

বুধবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক (মেডিক্যাল) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম তথ্য থেকে জানা যায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১৩১ রোগী ভর্তি আছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার ভিতরে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৮ জন। ঢাকার বাইরে দেশের অন্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি তিনজন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরে ডেঙ্গু ও ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য সরকাররে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়নি। তাই এবছর এখনো কোনো সন্দেহজনক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com