বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

ইতিহাস বিকৃতি রোধে সতর্ক থাকতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে
ইতিহাস বিকৃতি রোধে সতর্ক থাকতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ১৯৭৫-এর ১৫ আগস্টের পর মুক্তিযুদ্ধবিরোধী শক্তি এ দেশের প্রকৃত ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছে। কেউ যেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (১৩ আগস্ট) মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা অনুষ্ঠানে আগামীর বাংলাদেশ ও মুজিবচর্চার প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা কখনোই এদেশের স্বাধীনতা চায়নি, তারাই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। তারা ’৭৫-এর ১৫ আগস্টের পর এ দেশের মানুষের মন থেকে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল। তারা বারবার ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে। এখনো অনেকেই সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যেন আর এ ধরনের বিকৃতি না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে খ্যাতনামা ইতিহাসবিদ ও বিশিষ্ট লেখক মুনতাসীর মামুন প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। শুধু অর্থনৈতিক নয় বরং সামাজিক-রাজনৈতিকসহ সব ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে গেছেন। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com