বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

তাড়াইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা  

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে
তাড়াইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা  
আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকীর এই দিনটি শ্রদ্ধা-ভালোবাসাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়।
রবিবার (১৫ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মসজিদ-মন্দিরে দোয়া-প্রার্থনা, চিত্রাঙ্গন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
জানা যায়, (১৫ আগষ্ট) রবিবার সকালে উপজেলা সদর বাজার (কালিবাড়ী) নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, তাড়াইল থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক-বীমাসহ ব্যাবসায়ীরাও শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিলিত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ, উপজেলা ভূমি কর্মকর্তা মনোনিতা দাস, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ ফারুক আহমেদ, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, তাড়াইল মডেল প্রেসক্লাব সভাপতি আলী কায়সার খান, সাধারণ সম্পাদক রুহুল আমিন, আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ভুঁইয়া, উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকি, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু শিকদার, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার জাওয়ার ইউনিয়ন সভাপতি শরীফুল ইসলাম শরীফ,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা আ’লীগ ও জাতীয় পার্টির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com