১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগীদের উদ্যোগে আয়োজিত ১৫ আগষ্টে শাহাদৎ বরণকারীদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
.
রোববার (১৫ আগষ্ট) বিকেলে যশোদল আশ্রায়ণ প্রকল্পে উপকারভোগী মো: আক্কাছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রায়, ইউপি সদস্য মো: ছমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো: জনাব আলী’সহ প্রমুখ।
.
এসময় আলোচকবৃন্দ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার স্মরণ করে ১৫ই আগষ্টের নির্মম হত্যাকান্ডের আলোচনা করে ঘাতকদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন এবং আশ্রায়ন প্রকল্পের উপকারভোগীগণ বঙ্গবন্ধুর পরিবার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ মোনাজাতে দোয়া করেছেন।
.
দোয়া পরিচালনা করেছেন মাওলানা মো: জাকারিয়া জাফরি।