বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে
ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

অবশেষে লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের জালে মিলছে ইলিশ। তবে কম সংখ্যক জেলেদের ট্রলারে ইলিশ ধরা পড়ায় ব্যবসায়ী, ট্রলার মালিক ও জেলেরা খুশী না হলেও হতাশা কাটতে শুরু করেছে জেলার সবচেয়ে বড় মৎস্য আড়ৎ রামগতি ও রায়পুরে। েমৎস্য অফিস বলছে, আগামী দু’এক সপ্তাহে সমুদ্র উপকূল ও নদ-নদীতে জেলেদের জালে প্রচুর ইলিশ মিলবে।

লক্ষ্মীপুরের মৎস্য অফিস জানায়, গত দু’দিনে বেশ কিছু ইলিশ বোঝাই ট্রলার ঘাটে ফিরেছে। গভীর সমুদ্র থেকে ফেরা রামগতি এলাকার কিছু ট্রলার কাঙ্খিত ইলিশ পেয়েছে। স্থানীয় জেলেরা এখনও ইলিশ পায়নি। তবে মেঘনায় ইলিশের দেখা মিলেছে এটাই খুশীর খবর।’

রায়পুরে সবচেয় বড় ৪টি আড়তের মালিক আলতাফ হোসেন হাওলাদার জানান, এবার ইলিশের সংখ্যা একেবারে কম। নদীতে গিয়ে জেলেদের খাওয়ার টাকা তুলতে পারছেনা।

জাটকা নিধন বন্ধ না হলে আমাদের দেশ থেকে ইলিশ হারিয়ে যাবে। অবশেষে কিছু ইলিশ আসা শুরু হয়েছে এতে ঘাটের খরছের টাকা হচ্ছেনা।

জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে পৃথিবীর সকল প্রাণীকুলের জৈবিক ক্রিয়া-প্রক্রিয়া, প্রজনন কর্মকাণ্ডের সময়কাল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ইলিশও এর বাইরে নয়। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের কারণে ইলিশের প্রজনন সময়েও কিছুটা পরিবর্তন এসেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com