বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

আজ আফগানিস্তানে যা হচ্ছে, কাল তা আমার দেশে হতে পারে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে
আজ আফগানিস্তানে যা হচ্ছে, কাল তা আমার দেশে হতে পারে

আফগানিস্তানে তালেবান বাহিনী ক্ষমতা দখলের পর আফগান নারী চলচ্চিত্র নির্মাতা সাহারা কারিমি বিশ্ববাসীকে সরব হওয়ার আকুতি জানিয়ে যে চিঠি লিখেছিলেন তার সঙ্গে একমত পোষণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ওখানকার যত ছবি দেখছি, আমার ভেতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে। আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়ই মেয়েদের দিকে ওঠে। ঠিক কম্পাসের কাঁটার মতো তা ঘুরে যায় নারীজাতির দিকে।

জয়া বলেন, সারাহ কারিমি যে আহ্বান জানিয়েছেন, আমি মন থেকে তাতে সায় দিচ্ছি। তার সঙ্গে আছি। দূর থেকে কতটা কী করতে পারব জানি না, আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করব।

এই অভিনেত্রী আরও বলেন, ওখানকার যে সব ছবি দেখছি, শিউরে উঠছি। বাংলাদেশ হোক, ভারত হোক বা বহির্বিশ্বের যে কোনও দেশেই মেয়েদের ওপর অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। আজকে যা ওখানে হচ্ছে, কাল তা আমার দেশে বা কলকাতায়ও হতে পারে।

প্রসঙ্গত, পুরো আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান বাহিনী। দেশ ছেড়ে চলে গেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানিসহ মন্ত্রিপরিষদের অনেক সদস্য। যুদ্ধ শেষ বলে ঘোষণা দিয়েছে সশস্ত্র এ গোষ্ঠীটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com