বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

বিচারপতির মৃত্যুতে বসছে না আপিল বিভাগ ও হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে
বিচারপতির মৃত্যুতে বসছে না আপিল বিভাগ ও হাইকোর্ট

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য, বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মারা গেছেন। তার মৃত্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে এ ঘোষণা দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি, আজকের জন্য আমাদের বিচার কার্যক্রম বন্ধ থাকবে। মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নিয়মানুযায়ী আজকে আর কোর্ট হবে না।

দুপুর ১টা ৪৫ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আমির হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে আমির হোসেন স্ত্রীসহ তিন সন্তান রেখে গেছেন। দ্বিতীয় জানাজা শেষে কিশোরগঞ্জের নিকলীর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com