বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

দিনাজপুরে আটক এএসপিসহ ৫ জন কারাগারে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে
দিনাজপুরে আটক এএসপিসহ ৫ জন কারাগারে

মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে দিনাজপুরে আটক পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপিসহ ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার বিকেলে দিনাজপুর আমলী আদালতের (চিরিরবন্দর-৪) বিচারক শিশির কুমার বসু তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া আদালত অপহরণের শিকার জহুরা বেগম ও তার ছেলে জাহাঙ্গীর আলমের বক্তব্য লিপিবদ্ধ করার পর বিচারকের আদেশের ভিত্তিতে তাদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার প্রথমে রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক, তাদের গাড়িচালক হাবিব মিয়াকে এবং পরে যার অভিযোগের ভিত্তিতে মা-ছেলেকে তুলে নেওয়া হয় সেই দিনাজপুর সদর উপজেলার ফসিহ উল আলম পলাশকে আটক করা হয়।

পুলিশ জানায়, পলাশ চিরিরবন্দর থানার জনৈক লুৎফর রহমানের বিরুদ্ধে রংপুর সিআইডি বরাবর ৫০ লাখ টাকা প্রতারণার অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক সোমবার রাতে লুৎফরের বাড়ি যান। সেখানে লুৎফরকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান তারা। দিনাজপুর, সৈয়দপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে মুক্তিপণের জন্য লুৎফরের পরিবারের লোকজনকে ফোন করে ১৫ লাখ টাকা দাবি করেন তারা। এ ঘটনা পরিবারের লোকজন পুলিশকে জানায়। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগীর পরিবার সাড়ে ৮ লাখ টাকা নিয়ে তাদের সঙ্গে দেখা করতে চাইলে তারা প্রথমে রানীরবন্দর আসতে বলে। রানীরবন্দর এলে তাদের দশমাইল আসতে বলা হয়। আবার দশ মাইল এলে বাশেরহাট আসতে বলা হয়।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, আগে থেকে ওত পেতে থাকা দিনাজপুর জেলা পুলিশ ও দিনাজপুর সিআইডি মিলে বাশেরহাট থেকে এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক ও তাদের গাড়িচালক হাবিব মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে লুৎফর রহমানের ভাই খলিলুর রহমান চিরিরবন্দর থানায় ৬ থেকে ৭ জনের নামে অভিযোগ করেন। বুধবার অভিযোগটি মামলা আকারে গ্রহণ করা হয়।

দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিউটর মিন্টু কুমার পাল বলেন, ৫ জন আসামির মধ্যে পলাশ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। বাকিদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com