বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

দেশে অনলাইন গেম ‘ফ্রি ফায়ার ও পাবজি’ বন্ধ করল সরকার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে
দেশে অনলাইন গেম ‘ফ্রি ফায়ার ও পাবজি’ বন্ধ করল সরকার

বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দেশে অনলাইন গেম পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ করে দিয়েছে। এছাড়া টিকটক ও লাইকির মতো আরও কয়েকটি অনলাইন গেমের অ্যাপ বন্ধের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের পরিচালক আজ বুধবার সব মোবাইল, আইআইজি এবং আইএসপি অপারেটরসহ সংশ্লিষ্টদের আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বলে বিটিআরসি নিশ্চিত করেছে।

বিটিআরসির একজন কর্মকর্তা বলছেন নিয়ন্ত্রক সংস্থা ব্যবস্থা নিলেও গেম দুটি বন্ধের প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে।

এর আগে গত ১৬ই অগাস্ট হাইকোর্ট বাংলাদেশে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর সব অনলাইন গেমস আগামী তিন মাস বন্ধ থাকার নির্দেশ দিয়েছিলো।

একজন আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষাপটে ওই নির্দেশসহ এগুলো রেগুলার মনিটরিং বা পর্যবেক্ষণ করার জন্য একটি কারিগরি কমিটি গঠন কেন করা হবে না এবং একই সাথে এ সম্পর্কিত একটি গাইডলাইন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলো আদালত।

এছাড়া টিকটক, লাইকি, বিগো লাইভসহ অনলাইন লাইভ স্ট্রিমিং অ্যাপসগুলো কেন বন্ধের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এর জন্য ১০ দিনের রুল জারি করা হয়েছিলো।

গত ২৪শে জুন দেশীয় সব অনলাইন প্ল্যাটফর্মে টিকটক, বিগোলাইভ, লাইকি, পাবজি এবং ফ্রি ফায়ারের মতো গেমসগুলো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব এবং মোহাম্মদ কাউছার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com