বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় 

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য অফিসার অমিত পন্ডিত।

জানা যায়, শনিবার (২৮ আগষ্ট) দুপুর ১২ টায় উপজেলা মৎস্য দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ অমিত পন্ডিত, সহকারী পরিচালক আবু সাদাত সায়েম, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার নারায়ণ দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক জনতা’র তাড়াইল উপজেলা প্রতিনিধি  দেলোয়ার হোসেন খান, দৈনিক ইত্তেফাক  উপজেলা প্রতিনিধি আলী কায়সার খান, দৈনিক সময় এর উপজেলা প্রতিনিধি রবীন্দ্র সরকার, দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক শতাব্দীর কন্ঠের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক বাংলাদেশ সময় এর উপজেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল প্রমূখ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তারা বলেন, মৎস্য সম্পদের জন্য তাড়াইল উপজেলাটি একটি ঐহিত্যবাহী এবং উর্বর উপজেলা। মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত এ উপজেলায় উৎপাদন আরো বাড়াতে নানা প্রযুক্তি গ্রহণ করা হয়েছে।

তাড়াইল উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছেন অনেক। তারা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে, মাছ ধরতে গিয়ে মারা গেলে বা বছরের যে সময়টাতে মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে, সেই সময়টাতে তাদেরকে সহায়তা দেয়া হচ্ছে।

তারা আরো বলেন, আজ ২৮ আগষ্ট থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু, শেষ হবে ৩ সেপ্টেম্বর। এই সাত দিনে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com