বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

তাড়াইল থানায় শ্লীতাহানীর মামলায় কিশোর আটক 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে
তাড়াইল থানায় শ্লীতাহানীর মামলায় কিশোর আটক 
কিশোরগঞ্জের তাড়াইলে শ্লীতাহানীর মামলায়  হানিফ মিয়া (১৪) নামে এক কিশোরকে আটক করেছে তাড়াইল থানা পুলিশ।
ওই ঘটনায় ২৯ শে আগস্ট রাতে যুবতীর মা বাদী হয়ে তাড়াইল থানায় একটা মামলা রুজু করেছে। থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ১০, ধারায় অভিযুক্ত হানিফকে রাতেই আটক করে থানায় নিয়ে আসা হয়।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, উপজেলার সেকান্দর নগর সাইলার গুচ্ছগ্রামের বাসিন্দা আজিজুল হকের ছেলে হানিফ মিয়া। হানিফ একই এলাকার এক যুবতীকে গত ২৪ আগস্ট বেলা ২টার দিকে ফুসলিয়ে জনৈক হাবুল মিয়ার ঘরের পিছনে ফাঁকা জায়গায় নিয়ে যায়।যুবতীর ইচ্ছার বিরুদ্ধে হানিফ তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিলে যুবতীর ডাক চিৎকারে সে পালিয়ে যায়।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকারের কাছে ঘটনার সত্যতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেকান্দরনগর গুচ্ছ গ্রামের এক যুবতীকে শ্লীতাহানীর অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করেছে। ঐ তারিখেই অভিযুক্ত হানিফ মিয়াকে আটক করা হয়েছে। সোমবার (৩০ শে আগস্ট) দুপুরে আসামীকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com