বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে
এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিবুর রহমান স্বপন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোরে তুরস্কের ইস্তাম্বুলে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাবেক এই শিল্প উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর রহমান দিনার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজাদপুরের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সকলকে চোখের জলে ভাসিয়ে এভাবে চলে গেলেন স্বপন ভাই? ভাবতেই কষ্ট হচ্ছে আর কোনোদিন দেখা হবে না আপনার সাথে। কত স্মৃতি কত সুখ-বেদনার গল্প আর হবে না আপনার সাথে। যেখানেই থাকুন ভালো থাকুন।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ভাই আজ ভোর রাতে না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা স্বপন ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

হাসিবুর রহমান স্বপন ১৯৫৬ সালের ১৬ জুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর দল থেকে পদত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৮ সালে সংসদ সদস্য পথ হারান।

 

হাসিবুর রহমান স্বপন ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com