বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইল উপজেলাবাসী বিদ্যুতের লুকোচুরি খেলায় অতিষ্ঠ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে
তাড়াইল উপজেলাবাসী বিদ্যুতের লুকোচুরি খেলায় অতিষ্ঠ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ বিদ্যুৎ গ্রাহকরা। অপরদিকে আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ বন্ধ থাকে ঘন্টার পর ঘন্টা। একবার বিদ্যুৎ চলে গেলে কখন আসবে তার কোনো নিশ্চয়তা নেই। দিন-রাত ইচ্ছে মতো সময়ে-অসময়ে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া এখন অফিসের নিয়মে পরিণত হয়েছে।

বর্তমান সময়ে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলার সব বিদ্যুৎ গ্রাহক। এরপর আবার লোডশেডিং যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যুতের এমন আচরণে রাতের বেলা একটু শান্তিতে ঘুমাতে পারছেন না গ্রাহকরা। শিক্ষার্থীরা রাতের বেলা ঠিকমতো লেখাপড়া করতে পারছেন না। শুধু তাই নয়, প্রত্যান্ত অঞ্চলে গড়ে ওঠা ক্ষুদ্র ও মাঝারি কল-কারখানা, ব্যাবসা-প্রতিষ্ঠান, চিকিৎসা, ব্যাংকিং সেবা, শিক্ষা ও গৃহস্থালির কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্য দেখা দিয়েছে চরম স্হবিরতা। সন্ধ্যার পর পরই উপজেলার প্রায় অধিকাংশ গ্রাম ও হাটবাজারে বিদ্যুৎ না থাকায় জনশূন্য হয়ে পড়ছে। ঘন ঘন লোডশেডিংয়ে ফ্রিজ, মোটর, কম্পিউটার, বাল্বসহ যান্ত্রিক ও ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হচ্ছে। বিদ্যুতের অভাবে রাতে চার্জ দিতে না পারায় উপজেলার অসংখ্য ইজিবাইক চালকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিন-রাত যে কতবার বিদ্যুৎ আসে যায় তা হিসেব পাওয়া যায় না। এই আছে তো এই নেই। বিদ্যুতের এমন লুকোচুরি খেলাকে স্হানীয়রা মিসকল নাম দিয়েছেন। এক দিনের নয়, নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই ভোগান্তি। বিদ্যুতের এমন লুকোচুরি খেলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নেরর কালনা গ্রামের গ্রাহক আল আমিন বলেন, আমাদের এখানে বিদ্যুতের এমন সমস্যা বহুদিনের। বিশেষ করে সন্ধ্যায় যায়, আসে রাত ১০/১১ টায়। কিছুক্ষণ থেকে আবার চলে যায়। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। ধলা ইউনিয়নের তেউরিয়া গ্রামের আক্কাছ আলী বলেন, বিদ্যুৎ ছিল না ভালো ছিলাম। এখন বিদ্যুৎ পাওয়াতে কষ্ট আরো বেড়ে গেল। এভাবে চলতে থাকলে তো আমাদের আর গতি নেই।

তাড়াইল সদর বাজারের ব্যবসায়ীরা বলেন, সারা দিনে বিদ্যুৎ কতবার আসে যায় তার হিসেব নেই। সন্ধ্যায় বিদ্যুৎ না থাকাতে বাজারে মানুষই থাকে না। এভাবে চলতে থাকলে ব্যাবসা বন্ধ করে দিতে হবে। আমরা এর একটা সুষ্ঠ সমাধান চাই।

এ বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে তাড়াইল উপজেলায় দায়িত্বে থাকা প্রকোশলী বলেন, বিদ্যুতের যে চাহিদা সে অনুযায়ী আমরা বিদ্যুৎ পাচ্ছি না। গরম কমে গেলে বিদ্যুতের লোডশেডিং কমে যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com