বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইল টু নীলগঞ্জ গার্ডার ব্রীজ শুভ উদ্বোধন করেছেন মুজিবুল হক চুন্নু এমপি  

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে
তাড়াইল টু নীলগঞ্জ গার্ডার ব্রীজ শুভ উদ্বোধন করেছেন মুজিবুল হক চুন্নু এমপি  
তাড়াইল হেডকোয়াটার হতে নীলগঞ্জ জিসি রাস্তায় ৮৭৪২ মি: চেইনেজে ১৫ মি: দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করেছেন, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু।
জানা যায়, শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাড়াইল টু নীলগঞ্জ গার্ডার ব্রীজটি শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, তাড়াইল উপজেলা এলজিইডি অফিসার রফিকুল ইসলাম, তাড়াইল থানা ভারপ্রাপ্ত অফিসার জয়নাল আবেদীন সরকার, জাতীয় পার্টি তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন সভাপতি ছাইদুর রহমান, উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, উপজেলার জাওয়ার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শরীফুল ইসলাম, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকি, বর্তমান সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু শিকদার প্রমূখ।
কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন, নীলগঞ্জ জিসি রাস্তায় ৮৭৪২ মি: চেইনেজে ১৫ মি: দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজটি তাড়াইল উপজেলাবাসীসহ হাওরাঞ্চলের মানুষের কিশোরগঞ্জ তথা সমগ্র বাংলাদেশের সাথে যাতায়াতের একটা মাধ্যম হিসেবে কাজ করবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এখন আর যাতায়াতের জন্য মানুষের কষ্ট করতে হচ্ছে না। রাস্তা পাকাকরণসহ বিভিন্ন জায়গায় ব্রীজ করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com