বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

পুলিশ সদর দপ্তরের নতুন মিডিয়া উইং এআইজি কামরুজ্জামান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে
পুলিশ সদর দপ্তরের নতুন মিডিয়া উইং এআইজি কামরুজ্জামান

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামানকে বদলি করা হয়েছে। তাকে মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি উইং থেকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের এআইজি মো. সোহেল রানাকে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি, ইন্সপেকশন-২ পদে বদলি করা হয়েছে।

এর আগে ২৯ আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।

তারা হলেন- ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক অপূর্ব হাসানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন মিয়াকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামানকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সাজেদুর রহমানকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামকে গোয়েন্দা লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com