শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ হোসেনপুরে কাশফুলের শুভ্রতায় সেজেছে প্রকৃতি, ভিড় দর্শনার্থীদের হোসেনপুরে তরুণের মৃত্যু, মাদকাসক্তির অভিযোগ তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ, এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ, এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব হাসান ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে পাঠানো এক এসএমএসে র‍্যাব সদর দপ্তর জানায়, বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

পিরোজপুরের এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বিরুদ্ধে লক্ষাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে। গ্রুপটির বিরুদ্ধে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন গ্রাহকরা।

গ্রাহকের টাকা নিয়ে প্রতিষ্ঠানের নামে জমি না কিনে কেনা হয় রাগীব আহসান এবং তাঁর আত্মীয়স্বজনের নামে। সেসব জমির ৯০ শতাংশ গোপনে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৩ থেকে ১৪ বছর আগে একটি মসজিদে নামমাত্র বেতনে ইমামতি করতেন মুফতি রাগীব আহসান। পরে ইমামতি ছেড়ে কাজ নেন একটি এমএলএম কোম্পানিতে। সেখানকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গড়ে তোলেন এহ্‌সান রিয়েল এস্টেট। এখন এর নাম এহ্‌সান গ্রুপ পিরোজপুর। এ গ্রুপের অধীনে রাগীব গড়ে তোলেন ১৭টি প্রতিষ্ঠান।

ইসলামি শরিয়াহ অনুযায়ী প্রতিষ্ঠানটি পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে ধর্মভীরু লোকজনের কাছ থেকে টাকা সংগ্রহ শুরু করে প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের কর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com