নিজের অফিসের গাড়ি কেনা বাতিল করে সেই ১৫ কোটি টাকা সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ২০২১-২০২২ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে মোটরযান ক্রয় খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এই টাকা মানুষের স্বাস্থ্য সেবায় খরচ করতে দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তাঁর নিজের কার্যালয়ের জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্য সেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করতে রবিবার (১২ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) I