শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

১০০ কোটি টাকা আত্মসাৎ করে বিলাসী জীবন, অবশেষে ধরা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে
১০০ কোটি টাকা আত্মসাৎ করে বিলাসী জীবন, অবশেষে ধরা

ব্যাংকের ১০০ কোটি টাকার ঋণ ‘আত্মসাৎ’ করে পালানো এক ব্যবসায়ীকে প্রায় এক দশক পর ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে হোসাইন হায়দার আলী (৫০) নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তারের খবর জানায় চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।

এর আগে গত শুক্রবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন। তিনি বলেন, ‘সেখানে তার বাড়ি ও ফ্ল্যাট আছে বলে জানতে পেরেছি।’

গ্রেপ্তার হোসাইন হায়দার নগরীর কোতোয়ালী থানার লাভলেইন আবেদিন কলোনি এলাকার বাসিন্দা মৃত হায়দার আলী জিওয়ানীর ছেলে। এ কলোনি থেকে একটু দূরের জুবিলি রোডে মেসার্স জুবলি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ছিল তার। ঢাকায় পাড়ি দেওয়ার দেওয়ার আগে তিনি পণ্য আমদানি-রপ্তানির ব্যবসা করতেন বলে জানান ওসি।

তিনি বলেন, ‘হোসাইন হায়দার আলী ব্যবসা দেখিয়ে যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে প্রায় ১০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা আত্মসাত করে তিনি আত্মগোপনে যান। এই সংক্রান্ত ব্যাংকের করা পাঁচটি মামলায় তার সাজা পরোয়ানা আছে। অন্য ছয়টি মামলায় তার নামে ওয়ারেন্ট আছে।’

পুলিশ কর্মকর্তারা জানান, ১০ বছর আগে ঢাকায় গিয়ে হোসাইন হায়দার আলী বসবাস শুরু করেন। কোতোয়ালী থানায় আদালতের বিভিন্ন গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানা আসলেও চট্টগ্রামে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পায় পুলিশ।

ব্যাংকের টাকা পরিশোধ না করে আত্মগোপনে থাকায় এ ব্যবসায়ীর হদিস পায়নি পুলিশ। অবশেষে দীর্ঘদিন পর তার অব্স্থান জানতে পেরে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয় হোসাইন হায়দার আলীকে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com