শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলির হাওরে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরের পানিতে ডুবে নিখোঁজ হওয়া আলমগীর মিয়া (২০) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীর কেওড়া গাছতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হাওরের পানিতে ডুবে নিখোঁজ আলমগীর নামে একজনের মরদেহ ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, ঢাকা থেকে ৫৫-৬০ জনের দুইটি পর্যটক দল নিকলীর হাওর ঘুরতে আসে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীর কেওড়া গাছতলায় অন্যদের সঙ্গে আলমগীর ও রনি গোসল করতে নামেন।

এ সময় পানিতে ডুবে নিখোঁজ হন তারা। পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলের কাছ থেকে রনির মরদেহ উদ্ধার করে। এরপর উদ্ধার তৎপরতা অব্যাহত রেখে দুপুর দেড়টার দিকে একই এলাকা থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com