শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

কর্মবিরতির ডাক দিলেন পাঠাও-উবার চালকরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৭ বার পড়া হয়েছে
কর্মবিরতির ডাক দিলেন পাঠাও-উবার চালকরা

ট্রাফিক পুলিশের দেওয়ার মামলার কারণে বিরক্ত হয়ে নিজের মোটরসাইকেলে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন শওকত আলী নামের এক পাঠাও চালক।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার ছয় দফা দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে পাঠাও-উবারের সংগঠন অ্যাপ-বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ (ডিআরডিইউ)।

সোমবার বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, বাড্ডার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হয়রানির জন্য একজন চালক তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ধরনের ঘটনাও যদি পুলিশকে নাড়া না দেয়, তাহলে কি আত্মহুতি দিলে তাদের বিবেক নাড়া দেবে?

কর্মবিরতির বিষয়ে তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা কয়েকটি দাবি জানিয়েছি, কিন্তু কোনো প্রতিষ্ঠান আমাদের গ্রহণ করেনি। আমরা ষষ্ঠবারের মতো আন্দোলনে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো। কোনো ভায়োলেন্সে বিশ্বাসী না।

সকালের দিকে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় এক পাঠাও চালক নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। মোটরসাইকেলে আগুন দেখে চলাচলকারী লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পাঠাও চালক শওকতকে পুলিশ হেফাজতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শওকত নিজেই পাঠাও চালক। সকালে লিংক রোড এলাকায় পুলিশ সার্জেন্ট মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময় তিনি নিজের মোটরসাইকেলে নিজেই আগুন ধরিয়ে দেন। এর আগেও পল্টন এলাকায় তার মোটরসাইকেলের কাগজপত্র ঠিক না থাকায় নিয়ম অনুযায়ী তিনি মামলা খেয়েছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com