শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতি হয় না, আমি বিশ্বাস করি না: প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে
সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতি হয় না, আমি বিশ্বাস করি না: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, আমরা একটি অফিস দেখছি এখানে, সেখানে লেখা আছে আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত। এ তথ্য কি সঠিক? এ কথা কি মানুষ বিশ্বাস করে? সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতি হয় না, কেউ বিশ্বাস করে? আমি করি না। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জন সচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এক সপ্তাহ আগে আমি আমার ছেলেকে জমি রেজিস্ট্রি করতে পাঠিয়েছিলাম। কিন্তু ঘুষের টাকা না দেওয়ায় আমার কাজ হয়নি। আমি লজ্জায় তা কাউকে বলতেও পারিনি। ফলে এ ধরনের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

তিনি আরও বলেন, দেশে জনকল্যাণে যত আইন হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনাতাত্তোর যে সংবিধান দিয়েছেন সেটিও বৈষম্যহীন একটি রাষ্ট্রব্যবস্থার রূপরেখা। তার কন্যাও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ২০০৯ সালে জনগণকে তথ্য অধিকার আইন নামক ব্রহ্মাস্ত্র উপহার দেন এবং এর দ্বারা মানুষ উপকৃত হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com