বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

নতুন ই-কমার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে
নতুন ই-কমার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিম

নতুন এক ই-কমার্স সাইট ‘লেট’স গো মার্ট’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন মিম। তিনি বলেন, ‘গত ২৮ সেপ্টেম্বর আমি চুক্তি স্বাক্ষর করেছি। ১ বছরের জন্য এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে আমার।’

সম্প্রতি দেশের বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশের মানুষের মধ্যে। সেসব প্রায় সব প্রতিষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডরসহ বিভিন্ন উচ্চপদে যুক্ত ছিলেন দেশের বিনোদন ও ক্রীড়া জগতের তারকারা।

এরই মাঝে দেশের বাজারে আসছে নতুন এক ই-কমার্স সাইট ‘লেট’স গো মার্ট’। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেছেন এই অভিনেত্রী। বিষয়টি শনিবার সন্ধ্যায় নিউজবাংলাকে নিজেই নিশ্চিত করেছেন মিম।

তিনি বলেন, ‘গত ২৮ সেপ্টেম্বর আমি চুক্তি স্বাক্ষর করেছি। ১ বছরের জন্য এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে আমার।’ মিম বলেন, ‘দেশের মানুষের মাঝে ই-কমার্স নিয়ে যে বিরূপ ধারণা চলে আসছে, আশা করছি সেই ধারণা পাল্টে দেবে এই প্রতিষ্ঠান।’

এই মুহূর্তে দীপঙ্কর দীপনের পরিচালনায় অন্তর্জাল সিনেমার শুটিংয়ে ব্যস্ত এই অভিনেত্রী। নিউজবাংলার সঙ্গে কথা বলার সময়ও শুটিং স্পটে ছিলেন মিম।

তিনি জানালেন, ঢাকার একটা লোকেশনে সিনেমাটির শুটিং করছেন। আর মাত্র ২ দিন শুট করলেই শেষ হবে তার অংশের শুটিং।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com